
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ল কলেজের মুত্যুবরণকারী প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রভাষকবৃন্দের স্মরণে কোরআন খানি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৭ সেপ্টেম্বর) কলেজের পিন্সিপাল ড. রবিউল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল’ কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মিনহাজ আহমেদ।
স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, অ্যাডভোকেট আহসান হাসিব মুন্না, শামীমা পারভীন ডেইজি, অনন্যা ব্যানার্জি, অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল’ কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু সাঈদ, ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট শহীদ হাসান বাবু, অ্যাসোসিয়েট মেম্বার অ্যাডভোকেট ইয়াসমীন সুলতানা সুমি, অ্যাডভোকেট জিএম আনিসুর রহমান, সাতক্ষীরা ল’ কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট প্রণব কুমার সরকার, অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট আ ক ম সামসুদ্দোহা খোকন প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরা ল’ কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অ্যাডভোকেট এম.এ গফ্ফার, প্রতিষ্ঠাকালীন উপাধ্যক্ষ অ্যাডভোকেট শেখ সামছুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট এস.এম হায়দার, প্রভাষক অ্যাডভোকেট সামছুল হক (১), প্রভাষক অ্যাডভোকেট শামছুল হক (২), প্রভাষক অ্যাডভোকেট শেখ মোস্তাক আহমেদ, প্রভাষক অ্যাডভোকেট আব্দুর রহিম, প্রভাষক অ্যাডভোকেট মুনছুর আহমেদ, প্রভাষক অ্যাডভোকেট আবুল খায়ের, প্রভাষক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, প্রভাষক অ্যাডভোকেট আলাউদ্দীন মোল্যা, প্রভাষক অ্যাডভোকেট মফিজুল হক ও প্রভাষক অ্যাডভোকেটঅরুণ কুমার ব্যানার্জী প্রমুখকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক), অ্যাডভোকেট ফেরদৌসী ইফতেখার (লুসী), অ্যাডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন (হীরা), অ্যাডভোকেট হাসনা হেনা খান, অ্যাডভোকেট নাজমুন নাহার (ঝুমুর) ও অ্যাডভোকেট এস এম শরীফ আজমীর হুসাইন (রোকন)।
সভা সঞ্চালনা করেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট মুনিরুউদ্দীন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।
মন্তব্য করুন