বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ সেপ্টেম্বর ২০২৫, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে চার বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ কিশোর গ্রেপ্তার

oplus_2

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে চার বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গুরুতর অসুস্থ হয়ে পড়া শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার তিন কিশোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার পিরোজপুর বস্তি এলাকায় ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার কিশোরেরা হল, উপজেলার পিরোজপুর বস্তির আবু সাঈদের ছেলে শফিকুল ইসলাম (১৬), একই এলাকার জেসমিনের ছেলে নাঈম (১৬) ও সিয়াম (১২)।

ভুক্তভোগী শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকেলে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে তাকে একটি ঘরে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। আকস্মিক পাশের বাড়িতে গেলে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। এগিয়ে গিয়ে ঘরের ভেতরে ঢুকতেই ঘরের পেছনের দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। তাৎক্ষণিক তিনি মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ থানায় নিয়ে যান। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।

হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ বলেন জানান, শিশুটি বেশ অসুস্থ, তার রক্তক্ষরণ হচ্ছে।

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। যারা তার অবুঝ ছোট্ট শিশুকে নিষ্ঠুরভাবে ক্ষতি করেছে, তাদের হয়ে উপজেলার প্রভাবশালীরা ভয় ভীতি দেখাচ্ছে, কথা বলতে নিষেধ করছে ও বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!