বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১২ সেপ্টেম্বর ২০২৫, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের বনদস্যু রাঙ্গা বাহিনীর ২ সদস্য আটক, অপহৃত ৯ জেলে উদ্ধার

আলী আজীম, মোংলা (বাগেরহাট): অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। একই সাথে তাদের হাতে অপহৃত ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের বনদস্যু রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১টি দেশীয় অস্ত্রসহ রাঙ্গা বাহিনীর ২ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গেলে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধার জেলেরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক বনদস্যু নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০) বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের কাজ করে আসছিলো।

লেফটেন্যান্ট মো. তানভীর বলেন, উদ্ধার জেলে, আটক ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১০

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১১

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১২

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৩

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৪

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৫

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৬

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

১৮

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

১৯

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

২০
error: Content is protected !!