ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী চেতনায় ঐক্যবদ্ধ জুলাইয়ের শহীদদের স্মরণে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নির্বাহী সংগঠক মাসুদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহবায়ক আরাফাত হোসেন, জুলাই যোদ্ধা আবু সাঈদ, পলাশ হোসেন, জিল্লুর রহমান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সাতক্ষীরা জেলা শাখার মুজাহিদুল ইসলাম, রাদিত হাসান, মুজাহিদ বিন ফিরোজ, বখতিয়ার হোসেন, আল আমিন ইসলাম, রবিউল ইসলাম খান্না প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার জুলাই আন্দোলন কেবল একটি সময়ের ঘটনা নয়, বরং এটি বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। বৈষম্যহীন সমাজ গঠনে জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই শহিদ ও আহতের জন্য মোনাজাত করা হয়।
মন্তব্য করুন