বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ অক্টোবর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখা।

রোববার (৫ অক্টোবর) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মো. আলতাফ হোসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বর্তমান সরকার নানা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই শিক্ষাব্যবস্থায়ও বিদ্যমান বৈষম্য নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

তারা বলেন, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্মরত প্রায় ১৫ হাজার শিক্ষক-কর্মকর্তা পদোন্নতি, পদসোপান ও চাকরিগত সুবিধার ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমানে এসব বিদ্যালয়ে পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪ শতাংশ। ফলে ৩০ বছরের বেশি চাকরি করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হচ্ছে। অনিয়মিত পদোন্নতি ও শূন্য পদ পূরণ না করায় শিক্ষক সমাজে হতাশা তৈরি হচ্ছে, যা মানসম্মত শিক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলছে।

শিক্ষক সমাজের ৫ দফা দাবিগুলো হলো, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে চারস্তরীয় পদসোপান প্রবর্তন, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সম্পন্নকরণ এবং বকেয়া সিলেকন গ্রেড ও টাইমস্কেল দ্রুত মঞ্জুরকরণ।

এসময় আরো বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে বর্তমানে ৯টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা শিক্ষা অফিস, ৫১৬টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ ৭০৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ২১ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ব্যানবেইস-এর তথ্য অনুযায়ী, মাধ্যমিক স্তরে শিক্ষক সংখ্যা প্রায় ২ লাখ ৯৩ হাজার এবং শিক্ষার্থী সংখ্যা ৯০ লাখেরও বেশি। অথচ এত বৃহৎ শিক্ষা কাঠামো পরিচালনায় মাউশিতে বর্তমানে মাত্র একজন উপপরিচালক ও দুইজন সহকারী পরিচালক রয়েছেন, যা শিক্ষাপ্রশাসনের জন্য একেবারেই অপ্রতুল।

তারা আরও জানান, জাতীয় শিক্ষা কমিশন ২০০৩ এবং জাতীয় শিক্ষা নীতি ২০১০-এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে পৃথক করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ ও ‘উচ্চ শিক্ষা ও গবেষণা অধিদপ্তর’ গঠনের সুপারিশ করা হয়েছিল। ইতোমধ্যে মাত্র ১,২৬৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং ৯,৬৫৬টি মাদ্রাসার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গঠিত হয়েছে।

শিক্ষক নেতারা মনে করেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠিত হলে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে তা যুগান্তকারী ভূমিকা রাখবে।

তারা আরও জানান, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সচিব সভায় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে একটি সময়সূচিভিত্তিক সংস্কার পরিকল্পনা জমা দিয়েছে। শিক্ষক সমাজ আশাবাদী, সেই পরিকল্পনায় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে এবং তাদের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি বাস্তবে রূপ নেবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১০

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১১

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১২

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৩

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৪

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৬

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৭

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৮

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৯

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

২০
error: Content is protected !!