বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ অক্টোবর ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আ.লীগের সেই পৌর মেয়র এখন বিসিএসের চাকরিতে যোগ দিতে চান

ডেস্ক রিপোর্ট: সৈয়দ মনিরুল ইসলাম ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা, ছিলেন পৌর মেয়রও। তাঁর বড় ভাই সৈয়দ নুরুল ইসলাম পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি। ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। নাশকতাসহ অন্তত পাঁচটি মামলা হয়েছে সৈয়দ মনিরুল ইসলামের বিরুদ্ধে। এখন তিনি পলাতক।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, মনিরুল ২০০৭ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সহকারী কমিশনার (ট্যাক্স) পদে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেই বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করে দেয়। পরে চাকরি না করে রাজনীতিতে যোগ দেন মনিরুল। গত ফেব্রয়ারি মাসে ২৭তম বিসিএস পরীক্ষার ১৭ বছর পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে নিয়োগের রায় পান ১ হাজার ১৩৭ জন। সেই তালিকায় রয়েছেন সৈয়দ মনিরুল ইসলাম। পলাতক থেকেই বিসিএসে যোগ দিতে ১২ অক্টোবর ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন তিনি। পুলিশ ভেরিফিকেশনের জন্যও আবেদন জমা দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বুধবার বলেন, সৈয়দ মনিরুল ইসলামের বিরুদ্ধে তাঁর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় তিনি এখন পলাতক। তাঁর পুলিশ ভেরিফিকেশনের কোনো আবেদন এখনো থানায় আসেনি।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, মনিরুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জে গিয়ে রাজনীতি শুরু করেন। তাঁর বড় ভাই সাবেক ডিআইজি নুরুল ইসলামের সহযোগিতায় তিনি আওয়ামী লীগের নেতা হন। সর্বশেষ কমিটিতে মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। ২০২২ সালের নির্বাচনে পৌর মেয়র নির্বাচিত হন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশের একটি সূত্র বলছে, ৫ আগস্টের পর থেকে ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম পলাতক রয়েছেন। পলাতক থেকে তিনি ও তাঁর ভাই নাশকতার চেষ্টা করছেন বলে থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে বক্তব্যের জন্য সৈয়দ মনিরুল ইসলামের মোবাইল নম্বরে কল দেওয়া হয়। তবে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!