বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ অক্টোবর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে স্কুলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের পশ্চিম নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডীয় জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ইউএনও এবং এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা করেছে বিদ্যালয়ের এডহক কমিটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমিতে মোঃ আনসার আলী নামে এক ব্যক্তি অবৈধভাবে বসতবাড়ি নির্মাণ করছেন।

সূত্র মতে, এস.এ-৩/১ নং খতিয়ান, দাগ নং ৮৩৩ এবং বি.আর.এস খতিয়ান নং ১৮০৩, দাগ নং ১২০১-এর জমি বিদ্যালয়ের নামে নিবন্ধিত। কিন্তু স্থানীয় মৃত আহম্মাদ আলী গাজীর ছেলে আনসার আলী গং ওই জমিতে পাকা স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে মাটি কেটে ইট-বালু মজুত করছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ প্রেক্ষিতে ২৭ অক্টোবর পশ্চিম নারায়নপুর গ্রামের ৭০ জন গণ্যমান্য ব্যক্তি স্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বিদ্যালয়ের সম্পত্তি দখলমুক্ত থাকবে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব জানান, বিদ্যালয়ের জায়গাটি দখলের চেষ্টা দীর্ঘদিন ধরেই চলছে। আমরা ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি, প্রশাসনের সহযোগিতায় আমরা দ্রুতই বিদ্যালয়ের জমি উদ্ধার করতে সক্ষম হবো।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান জানান, অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

কেইন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস, একজনের জরিমানা

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

১০

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

১১

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

১২

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

১৩

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

১৪

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৫

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

১৬

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

১৭

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১৮

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

২০
error: Content is protected !!