আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিম (৩২) কে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সুন্দরবনের হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহিম বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে জানায় কোস্টগার্ড।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খালে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করে।
মন্তব্য করুন