
ডেস্ক রিপোর্ট: গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো শিশুবন্ধু জাতীয় অধ্যাপক ডা. এম আর খানকে।
বুধবার (০৫ নভেম্বর) বিকালে ডা. এম আর খানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার ভোকেশনাল ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন আয়োজিত স্মরণ সভায় বক্তারা তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এতে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি ডা. ম্যান্ডি করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা ও সমাজসেবক একরামুল কবির খান।
স্বাগত বক্তব্য রাখেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার রেজা করিম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক ও প্রচার সচিব ডা. সুমন চৌধুরী, সাংগঠনিক সচিব মো. সামসুজ্জামান, ডা. অনন্যা হালদার, ডা. সুব্রত বিষ্ণু, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের যুগ্ম প্রকল্প প্রধান চৌধুরী আলী মুর্ত্তুজা, ভোকেশনাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সুধাকর বিশ্বাস, যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী জাহিদুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পরভেজ, এম জামান খান, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. শাফায়াত শামীম ও থমাস ইভ্যনিং স্কুলের প্রশিক্ষক জাহানারা খাতুন।
মন্তব্য করুন