বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিদ্যালয়ের কক্ষে রাতেও চলে কোচিং!

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগর উপজেলার ৪নং কাশিমাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নীতিমালা লঙ্ঘন করে শ্রেণিকক্ষ ব্যবহারের অভিযোগ উঠেছে।

রবিবার (৯ নভেম্বর) রাত ৮টায় বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মূল ভবনের একটি শ্রেণিকক্ষে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থীকে কোচিং করাচ্ছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান।

তিনি দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের কক্ষ ও বিদ্যুৎ ব্যবহার করে কোচিং বাণিজ্য চালাচ্ছেন।

এ বিষয়ে শিক্ষক হাফিজুর রহমান জানান, তিনি নিয়মিত কোচিং পরিচালনা করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনও এ বিষয়ে অবগত আছেন।

আল আমিন নামে উচ্চ মাধ্যমিক পড়ুয়া এক শিক্ষার্থী জানান, উনি সারা বছর স্কুল ভবনের রুম ব্যবহার করে ছেলেমেয়েদের রাতে কোচিং করান।

স্থানীয় বাসিন্দা আব্দুল আহাদ বলেন, তিনি রাতের বেলাতেও কোচিং করান। এটি প্রশাসনিক নীতিমালার পরিপন্থী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এ বিষয়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানতাম।

তবে, সুনির্দিষ্ট প্রশ্নের কোন উত্তর না দিয়ে তিনি ফোন কল কেটে দেন।

শ্যামনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১০

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১১

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১২

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৩

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৪

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৫

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৬

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়

১৮

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির পর স্পিকারকে জামায়াতের চিঠি

১৯

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

২০
error: Content is protected !!