বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ নভেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষে ভদ্রকান্ত সরকারের সাফল্য

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ঝাটিকাটা গ্রামের ভদ্রকান্ত সরকার ছোটবেলা থেকেই মাছ চাষের সঙ্গে যুক্ত। জমি ছিল, পরিশ্রম করার মানসিকতা ছিল, স্বপ্নও ছিল—কিন্তু ঘাটতি ছিল সঠিক পদ্ধতি আর প্রয়োজনীয় সরঞ্জামের। তাই যতই চেষ্টা করেছেন, ঘেরে মাছ ঠিকমতো বাঁচতো না। কখনো অক্সিজেন কমে যেত, কখনো রোগ দেখা দিত, আবার কখনো উৎপাদন খরচই উঠত না।

এমনই কঠিন পরিস্থিতিতে তিনি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ইফাদ ও ড্যানিডার অর্থায়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ পান।

প্রশিক্ষণের পাশাপাশি তিনি পান ৫০ হাজার টাকার অনুদান। সেখান থেকেই তার জীবনে শুরু হয় সত্যিকারের পরিবর্তন। অনুদানের টাকা দিয়ে তিনি একটি এয়ারেটর মেশিন কিনলেন—যা ঘেরে নিয়মিত অক্সিজেন সরবরাহ করে এবং মাছকে রোগ-ঝুঁকি থেকে রক্ষা করে।

এয়ারেটর চালুর পর সাফল্য পেতে সময় লাগেনি। যে ঘেরে আগে মাছ টিকে থাকতে পারত না, সেই ঘেরের পানি এখন স্বচ্ছ, মাছগুলো আরও চঞ্চল, দ্রুত বৃদ্ধি পায়। কয়েক সপ্তাহের মধ্যেই তার ঘেরের অবস্থা পুরোপুরি বদলে যায়।

আগে যেখানে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে তিনি মাত্র পাঁচ হাজার টাকা লাভ করতে পারতেন, এখন একই জায়গায় ৭০ হাজার টাকা খরচ করে ২০ হাজার টাকার বেশি লাভ হয় তার। শুধু লাভই বাড়েনি—মাছের মৃত্যু কমেছে, খাদ্য ব্যয় নিয়ন্ত্রণে এসেছে আর উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তার আত্মবিশ্বাসে। যে মানুষটি নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তিনি এখন ঘের বাড়ানোর পরিকল্পনা করছেন, নতুন প্রযুক্তি শেখার আগ্রহ তৈরি হয়েছে, আর পরিবারকে আরও নিরাপদ জীবন দেওয়ার স্বপ্ন দেখছেন।

ভদ্রকান্ত সরকারের এই সাফল্যের গল্প ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। গ্রামের অন্য চাষীরা এখন তার কাছে পরামর্শ নিতে আসেন। নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে তিনি এখন তাদেরও উৎসাহ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০