মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ‘মানবকল্যাণে ঐক্য সমৃদ্ধ ও প্রগতিশীল কালিগঞ্জ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকাস্থ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমিতির গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যকরী কমিটি গঠনে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার উত্তরায় ইঞ্জিনিয়ার আবুল কাশেম এর বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা সমিতির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রস্তাবিত কালিগঞ্জ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বকুলুজ্জামান, অ্যাড. মরিয়ম মনসুর, স ম মেহেদী হাসান, মুন্সি আব্দুর রাশেদ, এস এম ইমদাদ হোসেন, মোহাম্মদ রুবায়েত, শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, নুর আহমেদ প্রমুখ।
সভায় উপজেলা সমিতির গঠনতন্ত্র অনুমোদন, সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, জানুয়ারিতে সাধারণ সভা ও পিকনিক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাধারণ সম্পাদক বকুলুজ্জামান জানান, ঢাকা মহানগরীতে নিয়মিত বসবাসরত উপজেলার অধিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধন, সামগ্রিক উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ, পারস্পারিক সৌহার্দ ও ঐক্য স্থাপন এবং কালিগঞ্জ উপজেলার উন্নয়ন তরান্বিত করতে কাজ করবে কালিগঞ্জ উপজেলা সমিতি।
সভায় কালিগঞ্জ উপজেলা প্রস্তাবিত সমিতির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবুল কাশেমকে প্রধান উপদেষ্টা করে ৩০ সদস্য বিশিষ্ট পৃষ্ঠপোষক, ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও মোঃ আবু মাসুদকে সভাপতি ও মোস্তফা বকুলুজ্জামানকে সাধারণ সম্পাদক করে মোট ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন