বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রতিশ্রুতি। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে জামায়াত অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনেই আমরা বিশ্বাস করি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ, সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, মাওঃ আব্দুল বারী প্রমুখ।
সভা শেষে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন