বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ ডিসেম্বর ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আটুলিয়ায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া

শ্যামনগর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সোমবার (১ ডিসেম্বর) বাদ আসর আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সাবেক যুবনেতা আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম মাছুদুল আলম ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়লের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা জি.এম নাসির উদ্দিন ও গাজী আব্দুর রব বাপ্পির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, শ্যামনগর পৌর বিএনপি সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, নুরনগর ইউনিয়ন বিএনপি নেতা আবু ইউসুফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক, উপজেলা তাঁতী দলের আহবায়ক আব্দুল হালিম, উপজেলা কৃষকদলের আহবায়ক গাজী নুরুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০