বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ ডিসেম্বর ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সং-ঘ-র্ষ, আ-হ-ত ৩

ডেস্ক রিপোর্ট: ফেসবুকের পোস্ট ডিলেট না করাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জুনিয়র ও সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৩ শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর দেড়টায় পরীক্ষার পরে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো- অষ্টম শ্রেণীর ছাত্র ইরফান আজম খান, সপ্তম শ্রেণীর ছাত্র বাদশাহ শিহাবুল ও অষ্টম শ্রেণীর ছাত্র আরেফিন চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গেল মঙ্গলবার পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদের দু’গ্রুপের সংঘর্ষের ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় ক্ষুব্ধ ছিল দশম শ্রেণীর ছাত্র জিসানের অনুসারীরা। তারা ফেসবুকের সব ভিডিও-পোস্ট ডিলেট করার নির্দেশনা দেয়। তাদের নির্দেশনা মোতাবেক কিছু ছাত্র পোস্ট ডিলেট করলেও কয়েকজনের ফেসবুক ওয়ালে সংঘর্ষের ভিডিও থেকে যায়। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পরীক্ষা শেষে ক্যাম্পাসে দাঁড়াতেই দুগ্রুপের উত্তেজনা থেকে স্কেল, কলম এবং ইট দিয়ে তিনজনকে মারধর করা হয়।

প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু বলেন, ছাত্রদের প্রতিটি ঘটনা আমি ডিসি স্যারকে জানিয়েছি। আজকে আহত ছাত্রদের অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কে বা কারা ছাত্রদের মধ্যে মারামারি বাধিয়ে ফায়দা লুটছে- আমি বলতে পারছি না। তবে পুরো ঘটনায় সুপরিকল্পিত একটি চক্রান্ত রয়েছে।

স্কুলের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বড় ধরনের কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য সজাগ থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১০

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১১

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১২

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৩

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৪

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৫

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৬

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়

১৮

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির পর স্পিকারকে জামায়াতের চিঠি

১৯

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

২০
error: Content is protected !!