বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৩ জুলাই ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

বিনোদন ডেস্ক: পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। সেপ্টেম্বরে বসবে এর ৮৩তম আসর। আর এই আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেনের ছবিটি লড়বে উৎসবের অন্যতম প্রতিযোগিতা ‘হরাইজনস’ বিভাগে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উৎসবের নির্বাচিত ছবিগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই মিলল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম। এই বিভাগে আরো ১৮টি ছবি নির্বাচিত হয়েছে। এখান থেকে বাছাই করে সেরা ছবি খুঁজে নেবেন জুরি সদস্যরা।

ঐতিহাসিক এ অর্জনের খবরে ভীষণ উচ্ছ্বসিত ছবির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কী অসাধারণ এক মুহূর্ত! পুরো টিমের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভেনিস উৎসবের মতো আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া যেকোনো ফিল্মমেকারের জন্যই বিরাট অর্জন, সেই সঙ্গে বাংলাদেশের জন্যও বড় মাইলফলক এটি।’

বাঁধন জানান, তিনি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তারপরও এই ‘ঐতিহাসিক’ জার্নির অংশ হতে পেরে গর্বিত ও সম্মানিত তিনি।
নির্মাতা রুবাইয়াত হোসেন

এদিকে নির্মাতা রুবাইয়াত গণমাধ্যমকে জানান, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস উৎসবে পাঠানোর কিছুদিন পরই তিনি খবর পান, আয়োজকরা ছবিটি পছন্দ করেছেন। ফলে নির্বাচনের আভাস পাচ্ছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে জানতে পারলেন, হরাইজনস বিভাগে লড়বে তার ছবি।

উল্লেখ্য, ভেনিসের ‘হরাইজন’ বিভাগটি মূলত নবীন ও নতুন ধারার নির্মাতাদের জন্য। যারা চলচ্চিত্রে নতুন চিন্তা, ভাষা ও গল্প তুলে ধরেন, তাদের ছবিই এখানে জায়গা পায়। সেদিক থেকেও রুবাইয়াতের এ পদচিহ্ন বিশেষ গুরুত্ব বহন করছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দৃশ্য

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। তার সঙ্গে ছবিতে আছেন জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

২

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৩

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৪

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৫

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৬

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৭

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৮

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৯

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১০

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১১

মানব পাচার প্রতিরোধে সভা

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৩

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৪

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৫

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৬

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৭

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৮

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৯

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

২০