বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৩ জুলাই ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

ডেস্ক রিপোর্ট: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বিপুল সমর্থনে বিলটি পাস করেন আইন প্রণেতারা।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর জোরালো সমর্থন পাওয়া এই বিলে এখন তার স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বিলটি পাস হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইন প্রণেতাদের ধন্যবাদ জানিয়ে ম্যাঁখো বলেন, ‘নতুন শিক্ষাবর্ষ থেকেই ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ থাকবে।’

এর আগে চলতি বছরের জানুয়ারিতে এক ভিডিও বার্তায় ম্যাঁখো বলেছিলেন, ‘আমাদের শিশু ও কিশোরদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়। তাদের আবেগও বিক্রির জন্য নয় কিংবা তা মার্কিন প্ল্যাটফর্ম বা চীনা অ্যালগরিদমের মাধ্যমে প্রভাবিত হওয়ার জন্যও নয়।

আগামী সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই আইন কার্যকর করতে সরকারকে দ্রুত সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন ম্যাঁখো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বয়স কীভাবে যাচাই করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ফরাসি সরকার জানিয়েছে, আইন কার্যকর করতে বয়স যাচাইয়ের নির্ভরযোগ্য ব্যবস্থা চালু করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন আইন কার্যকর করে।

এ ছাড়া যুক্তরাজ্য আগামী বছর থেকে একই ধরনের বিধিনিষেধ চালুর ঘোষণা দিয়েছে। স্পেন, গ্রিস ও ডেনমার্কও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ন্যূনতম বয়সসীমা নির্ধারণের পরিকল্পনা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১০

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১১

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১২

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৩

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৪

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৫

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৬

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৭

তালা প্রেসক্লাবের শোক

১৮

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

১৯

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

২০
error: Content is protected !!