বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৩ জুলাই ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত সংসদে কোনো আলোচনায় অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির বিরোধী দলগুলো। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংসদ ভবনে ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত কংগ্রেস নেতা ও সংসদ সদস্য কে. সি. বেনুগোপাল বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সব বিরোধী দল।

নিট প্রশ্নফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যেই বিরোধীদের এই সিদ্ধান্ত এলো। এদিন সংসদ ভবন প্রাঙ্গণেও বিরোধী দলের সংসদ সদস্যরা বিক্ষোভ করেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জানিয়েছে, তারা সংসদে এ বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত।

সংসদ ভবন প্রাঙ্গণে বিরোধী দলের বিক্ষোভের পর ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি নীতীন নবীন অভিযোগ করেন, কংগ্রেসসহ পুরো বিরোধী শিবির আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।

তিনি বলেন, ‘তারা জানে, সংসদে আলোচনা শুরু হলেই দেশের মানুষ ও তরুণদের সামনে তাদের দ্বিচারিতা পুরোপুরি প্রকাশ পেয়ে যাবে। আমরা পুরো বিরোধী শিবিরকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানাচ্ছি।’

নীতীন নবীন আরও বলেন, ‘আসুন, নিটসহ শিক্ষার্থী ও তরুণদের সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে সংসদে খোলামেলা আলোচনা করি। জাতীয় গণতান্ত্রিক জোট সরকার প্রতিটি বিষয়ে আলোচনা করতে এবং সব প্রশ্নের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। কিন্তু রাহুল গান্ধী ও বিরোধীদের রাজনৈতিক ইতিহাসই হলো আলোচনা এড়িয়ে চলা। সে কারণেই তারা সংসদে বিতর্কের মুখোমুখি না হয়ে তা থেকে পালিয়ে বেড়ায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

২

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

৩

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৪

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৫

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৬

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৭

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৮

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৯

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

১০

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১১

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১২

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১৩

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৪

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৫

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৬

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৭

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৮

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৯

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

২০