বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ ডিসেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রবির পোষ্য পুত্র খাটাল লতিফ ও তার ছেলেকে কারাগারে প্রেরণ

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল লতিফ (৫৮) ওরফে খাটাল লতিফ এবং তার ছেলে রাসেলকে (৩৫) হত্যা, অপহরণ ও চাঁদাবাজির দুটি মামলায় সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ।

শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা নং-১২ তারিখ-০৩.০৯.২৪ এবং মামলা-২৩, তারিখ-২৩.০৯.২৪।

এর আগে, অ্যাড. আব্দুল লতিফ ও তার ছেলেকে শুক্রবার সকাল ১০টার দিকে খুলনা শহরের বয়রা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অ্যাড. আব্দুল লতিফের বিরুদ্ধে আটটি হত্যা, অপহরণসহ চাঁদাবাজি ও নাশকতার মামলা এবং তার ছেলে রাসেলের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়। এরপর তারা সাতক্ষীরা থেকে পালিয়ে খুলনার বয়রা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে বিডিআর থেকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়ার পর রাজনৈতিক প্রভাব ও পিপি হওয়ার সুবাদে আব্দুল লতিফ আদালতপাড়া ও সীমান্তর্তী এলাকায় ভারতীয় গরুর খাটাল পরিচালনা সংক্রান্ত কর্মকা-ে মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। এমপি রবির পোষ্য পুত্র নামে পরিচিত লতিফ ওই অর্থ দিয়ে তিনি রসুলপুর এলাকায় পাঁচতলা বিশাল ভবন নির্মাণ করেন। সম্প্রতি ভবনটি ফ্ল্যাট আকারে বিক্রি করতে গিয়ে তারা সাতক্ষীরায় আসতে না পেরে কমিশনের মাধ্যমে সাতক্ষীরা সদরের সাব রেজিস্ট্রারকে খুলনার বয়রা এলাকায় নিয়ে যান। অভিযোগ রয়েছে, ফ্ল্যাট রেজিস্ট্রি করাতে বিশেষ সুবিধা হিসেবে তারা সাব রেজিস্ট্রারকে ৩০ লাখ টাকা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। এ কাজে দলিল লেখক হিসেবে দায়িত্বে ছিলেন সদর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম।

এ মমামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের এসআই আল আমিন জানান, হত্যা ও অপহরণসহ চাঁদাবাজির দুটি মামলায় শনিবার আব্দুল লতিফ ও তা ছেলে রাসেলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১০

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১১

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১২

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৩

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৪

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৫

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৬

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

১৭

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১৮

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১৯

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

২০
error: Content is protected !!