বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ ডিসেম্বর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সম্ভাব্য প্রার্থীকে গুলি, আমার মাথার ওপর বাজ পড়েছে : সিইসি

ডেস্ক রিপোর্ট: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

বৈঠকের শুরুতে তিনি বলেন, এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে— আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম, আর পরের দিনই এমন একটি ঘটনা ঘটল। এটা অত্যন্ত দুঃখজনক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে রোববার বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর উদ্ভূত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া এবং গৃহীতব্য কার্যক্রম নিয়ে আলোচনা করতেই এ সভা ডাকা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১১

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১২

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৩

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৪

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৫

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৬

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

১৭

সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন

১৮

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

১৯

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

২০