বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ ডিসেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাটাল লতিফ ও তার ছেলে রাসেল রিমান্ডে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল লতিফ (৫৮) ও ওরফে খাটাল লতিফের চার দিন এবং তার ছেলে রাসেলের (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সাতক্ষীরার আমলী আদালত-১ এর বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল বৃহস্পতিবার দুপুরে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের হুমায়ুন কবির ও তার ভাই হাবিবুর রহমান হবি হত্যার ঘটনায় পিতা ও পুত্রকে পৃথক দুটি মামলায় পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানান মামলা দুটির তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই আল আমিন ও এসআই আব্দুল্লাহিল আরিফ নিশাত। এরই প্রেক্ষিতে তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়।

এদিকে, আদালত থেকে জেলহাজতে নেওয়ার পথে আব্দুল লতিফ ও তার ছেলের ওপর পচা ডিম নিক্ষেপসহ বিভিন্ন শ্লোগান দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর গভীর রাতে কুচপুকুর গ্রামের হুমায়ুন কবিরকে কাশেমপুর বাইপাস সড়কে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর থানার তৎকালীন পরিদর্শক মহিদুল ইসলামকে প্রধান আসামি ও তৎকালীন সরকারি কৌশলী আব্দুল লতিফকে ৫নং আসামিসহ মোট ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আজগার আলী। যার মামলা নং-১২, তাং ০৩/০৯/২৪।

অপরদিকে, একই গ্রামের হাবিবুর রহমান হবি হত্যা মামলার ৩০নং আসামি আব্দুল লতিফের ছেলে মোঃ রাসেল। মামলা নং-২৩। তাং-১২/০৯/২৪।

মামলায় সরকার পক্ষে ছিলেন পিপি অ্যাড. আব্দুস সাত্তার, অতিরিক্ত পিপি অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, অতিরিক্ত পিপি অ্যাড. এবিএম সেলিম প্রমুখ।

অপরদিকে, আসামিপক্ষে ছিলেন অ্যাড. শফিউল ইসলাম শফি।

প্রসঙ্গত, এর আগে গত ১২ ডিসেম্বর সকালে খুলনার বয়রা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আব্দুল লতিফ ও তার ছেলে মোঃ রাসেলকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

১

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

২

তালায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুটিতে বেধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!

৩

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

৪

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

৫

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৬

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৭

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৮

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৯

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

১১

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

১২

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১৩

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১৪

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১৫

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৬

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৭

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৮

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৯

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

২০