বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ ডিসেম্বর ২০২৫, ২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের ৪ শীর্ষ চোরাকারবারীর আত্মসমর্পণ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী এলাকার চার কুখ্যাত চোরকারবারী ও মানব পাচারকারী সেনা ক্যাম্পে আত্মসমর্পণ করেছেন।

রোববার বিকালের দিকে তারা সাতক্ষীরার কালিগঞ্জ সেনা ক্যাম্পে আত্মসমর্পণ করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার রাতেই তাদেরকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সেনা বাহিনী ও বিজিবি সদস্যরা তাদের ধরতে সাড়াশি অভিযান পরিচালনা করে।

আত্মসমর্পকারী চোরাকারবারীরা হলেন, শ্যামনগর উপজেলার সাহেবখালী গ্রামের রফিকুল ইসলাম ওরফে নেদা কয়াল, পশ্চিম কৈখালীর রেজাউল ইসলাম, কৈখালী গ্রামের হাফিজুর রহমান ও পূর্ব কৈখালীর আব্দুর রহিম।

তারা সুন্দরবনের মধ্যভাগসহ সীমান্ত এলাকা দিয়ে আড়াআড়ি এবং কোন কোন ক্ষেত্রে সুন্দরবনের মধ্য দিয়ে চোরাচালানসহ মানব পাচার করে থাকেন। ইতোপূর্বে তাদের সহযোগী জামির আলী জামু, আরজ খান, মামুন কয়ালসহ বেশ কয়েকজন অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সীমান্তপথে মানব পাচারসহ মাদকের চালান পারাপার এবং ১২/১৪ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে মানব পারাপারের অভিযোগ রয়েছে। এমনকি এসব অপরাধীদের অনেকের বিরুদ্ধে সুন্দরবনে জলদস্যুদের সাথে যোগসাজশ এবং অস্ত্র গোলাবারুদ সরবরাহেরও অভিযোগ রয়েছে।

এদিকে তাদের আত্মসমর্পণের খবরে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এসব গ্রামবাসী জানান, গুলি, আসলামসহ নৈকাটী এবং দুরমুজখালী ও গোলাখালীর হাতেগোনা আরও কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারলে সুন্দরবন এবং তদসংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে মানব পাচারসহ চোরাচালান একেবারে কমে যাওয়ার সম্ভাবনা তৈরী হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানের পর চার চোরাকারবারী ও মানব পাচারকারী সেনা ক্যাম্পে আত্মসমর্পণে বাধ্য হয়। তাদেরকে রাতে থানায় হস্তান্তর করা হয়েছে। এসব অপরাধীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে পরবর্তী আইনগত ব্যবস্থার অংশ হিসেবে আদালতের ম্যাধমে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!