বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বড়লেখায় বাড়িতে ঢুকে ছাত্রলীগ নেতার বাবা-চাচাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় জামাল উদ্দিন (৫৬) ও আব্দুল কাইয়ুম (৪৯) নামে দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম।

এ ঘটনায় আহত মো. জমির উদ্দিন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

নিহত জামাল উদ্দিন আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের পিও এবং জেলা ছাত্রলীগের উপসম্পাদক মেহেদী হাসান কবীরের বাবা। নিহত আব্দুল কাইয়ুম তার আপন চাচা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। গুরুতর আহত অবস্থায় জমির উদ্দিনকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে রাত আনুমানিক ৮টার দিকে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের প্রস্তুতির জন্য মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১০

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১১

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১২

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৪

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৫

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৬

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৭

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১৮

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১৯

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!