The Editors
২৯ ডিসেম্বর ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি সেবা জনবান্ধব করার লক্ষ্যে দপ্তর প্রধানদের সাথে ৪৫টি পেশার মানুষের মতবিনিময়

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

শ্যামনগর প্রতিনিধি: উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে সরকারি সেবা আরও জনবান্ধব ও সহজলভ্য করার লক্ষ্যে দপ্তর প্রধানদের সাথে ৪৫টি পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে সরকারি সেবায় স্থানীয় জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিতকরণে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক–এর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর গ্রীন কোয়ালিশন এর সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী।

বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবীব, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন এর সভাপতি মো. সাইফুদ্দিন সিদ্দিক, সাধারণ সম্পাদক এস.এম জান্নাতুল নাঈম, গ্রীন কোয়ালিশন এর সাধারণ সম্পাদক কিরণ শংকর চট্টোপাধ্যায় এবং কৃষক, জেলে, বনজীবী, আদিবাসী, মৎস্য চাষী, ঋষিসহ উপজেলার ৪৫টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।

সভায় পেশাজীবীরা সরকারি সেবা পেতে গিয়ে বঞ্চনা ও হয়রানির শিকার হওয়াসহ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সেবা সহজলভ্য ও জনবান্ধব করার আহবান জানান।

পরে দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের সেবা, সেবা প্রাপ্তির প্রক্রিয়া, সেবাদানে বিদ্যমান সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন এবং সেবা জনবান্ধব ও সহজলভ্য করার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

সিটি করপোরেশন হলো বগুড়া

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

১০

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

১২

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১৩

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

১৪

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

১৫

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

১৬

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১৭

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৮

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৯

ফের বাড়লো গ্যাসের দাম

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705