বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ ডিসেম্বর ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বৃত্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, গণিত শিক্ষক প্রত্যাহার

oplus_2

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ছিল গণিত পরীক্ষা। কিন্তু নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে গণিত বিষয়ের একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

জানা যায়, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের হল সুপার মোঃ কামরুজ্জামান তথ্য গোপন করে সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের সম্রাট সরদার নামে একজন গণিত শিক্ষককে বাংলার শিক্ষক পরিচয় দিয়ে একটি কক্ষে পর্যবেক্ষকের দায়িত্ব দেন। নিয়ম অনুযায়ী তাঁর দায়িত্ব পালনের কথা নয়।

পরীক্ষা শুরুর পরপরই বিষয়টি নজরে এলে কয়েকজন শিক্ষক ও অভিভাবক আপত্তি জানান। তাঁদের অভিযোগ, গণিত পরীক্ষার দিনে একই বিষয়ের শিক্ষককে দায়িত্বে রাখলে পরীক্ষার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। তবে কারও কারও মতে, এটি প্রশাসনিকভাবে অনিচ্ছাকৃত একটি সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও হল সুপারের যোগসাজশে অসদুপায় অবলম্বন করে ওই শিক্ষক পরীক্ষায় দায়িত্ব পালন করছিলেন বলেও অভিযোগ তাদের।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে কেন্দ্র কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট গণিত শিক্ষককে ওই কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয় এবং নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়। এরপর কোনো প্রকার বিঘ্ন ছাড়াই পরীক্ষার কার্যক্রম স্বাভাবিকভাবে চলে।

এক অভিভাবক বলেন, বৃত্তি পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।

একজন শিক্ষক জানান, সমস্যা চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ায় বড় কোনো জটিলতা তৈরি হয়নি। তবে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন উচিত ছিল।

কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে আরও সতর্কতা ও সমন্বয় জোরদার করা হবে।

এ ঘটনায় শ্যামনগরে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের হল সুপার মোঃ কামরুজ্জামান জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। বৃত্তি পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সৃষ্টি হলেও তাৎক্ষণিক পদক্ষেপে শিক্ষক ও অভিভাবক মহলে স্বস্তি ফিরে এসেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!