
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহরের কুখরালী ফুটবল মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী আব্দুল রউফ।
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীনের সভাপতিত্বে ও ৬নং ওর্য়াড বিএনপির সদস্য মোঃ মিয়ারাজের আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, ৬নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি সাবুর আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য আকরম সরকার, ইউসুফ আলী, সাইফুল ইসলাম প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রাশেদুজ্জামান।
মন্তব্য করুন