বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩ জানুয়ারি ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে দুই পর্যটকসহ রিসোর্ট মালিককে অপহরণ করলো বনদস্যুরা

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে এক রিসোর্ট মালিক ও ঢাকা থেকে আসা দুই পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঘাগরামারী টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালের মুখ থেকে তাদের অপহরণ করা হয়।

পুলিশ জানায়, অপহৃত দুই পর্যটক হলেন- মো. সোহেল ও মো. জনি। এছাড়া রিসোর্ট মালিকের নাম শ্রীপতি বাছাড়।

বনবিভাগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার নারী-পুরুষসহ ৪ পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। ওইদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত রিসোর্ট ‘গোলকানন’ এ উঠেন। পরে বিকেলে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ ৪ পর্যটক বোটে করে বনের কেনুয়ার খালের মধ্যে ঘুরতে যান।

রিসোর্ট সংলগ্ন ওই খাল থেকে ২ নারীসহ ৫ জনকে অপহরণ করে একদল বনদস্যু। তবে ওইদিন রাতেই দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় বনদস্যুরা। তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রেখেছে বনদস্যুরা। জিম্মি থাকা রিসোর্ট মালিক ও পর্যটকদের কাছে দস্যুরা মোটা অংকের মুক্তিপণ দাবি করছে।

এ বিষয়ে বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো দস্যু বাহিনী এ পর্যটকদের অপহরণ করেছে কি না তা নিশ্চিত করে জানতে পারেননি।

খুলনার দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের তৎপরতা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১০

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১১

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১২

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

১৩

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক

১৪

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

১৬

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

১৭

ঢাকার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার মধুমিতা

১৮

চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা আজ, লাখো কর্মসংস্থানের হাতছানি

১৯

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

২০
error: Content is protected !!