বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৭ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দারুণ এক অলরাউন্ড পারফরম্যান্সে ডাম্বুলা সিক্সার্সকে ৪৪ রানে হারিয়েছে গল গ্যালান্টস। রোববার ডাম্বুলায় আগে ব্যাট করে ৬ উইকেটে ২২০ রান তোলে গল।
জবাবে ৭ উইকেটে ১৭৬ রানেই থেমে যায় ডাম্বুলার ইনিংস।

ব্যাট হাতে গলের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন চামিকা করুনারত্নে।
মাত্র ৩৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শুরুতে স্যাম হারপার ২৭ বলে ৪১, চারিথ আসালাঙ্কা ২০ বলে ৩১ এবং বাংলাদেশের নুরুল হাসান সোহান মাত্র ১৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

ডাম্বুলার হয়ে দুশমন্থ চামিরা একাই ৫ উইকেট নিলেও দলকে রক্ষা করতে পারেননি।

২২১ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলেও বড় জুটি গড়তে পারেনি ডাম্বুলা।
নিরোশান ডিকওয়েলা ১৯ বলে ৩২ রান করেন। শেষদিকে রমেশ মেন্ডিস ২২ বলে অপরাজিত ৩৯ এবং মাহিশ থিকশানা ১২ বলে অপরাজিত ১৬ রান করলেও ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেননি।

গলের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সাচিন্দু কোলোম্বাগে। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এছাড়া মোহাম্মদ নেওয়াজ, এশান মালিঙ্গা ও আকিফ জাভেদ একটি করে উইকেট নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিষিদ্ধ হলেন নেইমার

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১০

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

১১

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

১২

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

১৩

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৪

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

১৫

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১৬

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১৭

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

১৮

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

১৯

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

২০
error: Content is protected !!