বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৭ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে থেমেছেন। তাই শহীদ আফ্রিদির সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড আপাতত অক্ষতই থাকল।
তবে তাতে ইতিহাস গড়া থামেনি বৈভব সূর্যবংশীর। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৮১ রানের ইনিংস খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে দুটি নতুন বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের ১৫ বছর বয়সী এই ওপেনার।

হারারেতে ৪৮ বলে ৮১ রানের ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকান সূর্যবংশী। এই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই ৮০ বা তার বেশি রান করা প্রথম ক্রিকেটার হয়ে গেছেন তিনি।

এছাড়া ১৬ বছর হওয়ার আগেই একাধিক আন্তর্জাতিক ফিফটি করার প্রথম ক্রিকেটার হিসেবেও নাম লিখিয়েছেন সূর্যবংশী। কয়েক দিন আগেই নেপালের কুশল মাল্লার রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ফিফটির মালিক হয়েছিলেন তিনি।
এবার সেই কীর্তির সঙ্গে যোগ হলো আরও দুটি বিশ্বরেকর্ড।

যদিও আর ১৯ রান করতে পারলেই ১৯৯৬ সালে ১৬ বছর ২১৭ দিন বয়সে শহীদ আফ্রিদির গড়া সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলতে পারতেন সূর্যবংশী, শেষ পর্যন্ত ওয়েসলি মাধেভেরের বলে লং-অফে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।

তার ঝড়ো ইনিংসে ভর করে ভারত ৫ উইকেটে ১৯২ রান তোলে। জবাবে জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৫৭ রানে থেমে গেলে ৩৫ রানের জয় নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করে ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিষিদ্ধ হলেন নেইমার

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১০

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

১১

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

১২

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

১৩

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৪

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

১৫

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১৬

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১৭

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

১৮

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

১৯

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

২০
error: Content is protected !!