
ডেস্ক রিপোর্ট: রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রোগী কল্যাণ সমিতির সদস্য ডা. আবুল কালাম বাবলা, মোঃ দ্বীন আলী, সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডা. মোঃ আব্দুর রহিম, হাকিম রাজু আহম্মেদ, মোঃ হুমায়ুন কবীর, মোহাম্মদ আলী সিদ্দিকী, শেখ সাইফুল ইসলাম, মোঃ তুহিন আলী, মোস্তফা খাইরুল আকবর, মোঃ মাহবুবর রহমান, শেখ নিজাম উদ্দিন প্রমুখ।
সভায় সমিতির ২০ লক্ষ ২৫ হাজার ৫শ টাকা আয়ের বিপরীতে ১১ লক্ষ ৫৭ হাজার ৭৮ টাকা ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।
সভা সঞ্চালনা করেন রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব শারমিন সুলতানা।
সভায় রোগী কল্যাণ সমিতির কার্যক্রম তুলে ধরে বলা হয়, হাসপাতালে ভর্তিকৃত গরীব, অসহায় ও অভিভাবকহীন রোগীদের চিকিৎসা স্বার্থে ঔষধ, পথ্য, রক্ত, অপারেশন ও চিকিৎসা সামগ্রী বিতরণ, রোগ নির্ণয়ে হাসপাতালের অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে রোগীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, গরীব অসহায় ও দুস্থদের পরিধেয় বস্ত্র ও শীতবস্ত্র প্রদান, অসুস্থ গরীব, অসহায় রোগীদের হাসপাতাল ত্যাগের সময় বাড়ি বা অন্য হাসপাতালে গমন বা স্থানান্তর বাবদ যাতায়াত ভাড়া বা এ্যাম্বুলেন্স এর ব্যবস্থাকরণ, বীর মুক্তিযোদ্ধা, শিশু, প্রতিবন্ধী, হিজড়া ব্যক্তি ও প্রবীণদের চিকিৎসা সেবায় অগ্রাধিকার প্রদান, কাউন্সেলিং এর মাধ্যমে রোগীর মনস্তাত্ত্বিক বিষয় উপলব্ধিসহ সমানুভূতির সাথে আর্থ-সামাজিক সেবা দান, আশ্রয়হীন, ঠিকানাবিহীন ও পরিত্যক্ত শিশু অথবা ব্যক্তির চিকিৎসাসহ প্রযোজ্য ক্ষেত্রে সমাজসেবা অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠানে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ, রোগীকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ প্রদানসহ প্রয়োজনে রোগীর গৃহ পরিদর্শন, ফলোআপ ও পরিবারবর্গের সাথে যোগাযোগপূর্বক পরিবার তথা সমাজে পুনঃএকীকরণে সহায়তা প্রদান, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়াসহ জটিল রোগাক্রান্ত ব্যক্তিদের অগ্রাধিকারভিত্তিতে সেবা দান ও সমাজসেবা অধিদফতরাধীন বিভিন্ন চিকিৎসা সহায়তা কর্মসূচির আওতায় সেবা/অনুদান প্রাপ্তিতে সহায়তা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন