বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ জানুয়ারি ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সরস্বতী পূজাকে ঘিরে মৃৎশিল্পীদের ব্যস্ততা

 

শ্যামনগর প্রতিনিধি: ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় কাজ। মাটির ঘ্রাণে ভরে ওঠা ছোট্ট কর্মশালা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একের পর এক প্রতিমা। কারও হাতে রঙ, কারও তুলিতে দেবীর চোখ—সবাই ব্যস্ত, অথচ মুখে এক ধরনের শান্ত তৃপ্তি।

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজার আর মাত্র একদিন বাকি। দেবীর আগমনে প্রস্তুতির শেষ ব্যস্ততায় দিন-রাত এক করে কাজ করছেন শ্যামনগরের মৃৎশিল্পীরা।

শ্যামনগরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, প্রতিমার কাঠামো তৈরি ও মাটি শুকানোর কাজ শেষ। এখন চলছে রঙ করা, অলঙ্করণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব—চোখ আঁকা। মৃৎশিল্পীরা একে বলেন ‘প্রাণ প্রতিষ্ঠা’। চোখ আঁকার সময় চারপাশে নেমে আসে এক ধরনের নীরবতা। ভুলের কোনো সুযোগ নেই। এক ফোঁটা এদিক-ওদিক হলে নষ্ট হয়ে যেতে পারে পুরো প্রতিমা।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামে গিয়ে দেখা যায়, মৃৎশিল্পী সুনীল চক্রবর্তী ও কালীদাস মন্ডল সরস্বতী প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজে ব্যস্ত।

এ সময় মৃৎশিল্পী সুনীল চক্রবর্তী তুলির আঁচড় থামিয়ে বলেন, ‘চোখ আঁকার সময় মনটা খুব স্থির রাখতে হয়। এই চোখেই তো দেবীর প্রাণ। আমরা বিশ্বাস করি, এই কাজটা ঠিকঠাক হলে পূজাটাও সুন্দর হয়।’

তার পাশেই বসে অলঙ্করণে ব্যস্ত কালীদাস মণ্ডল। তিনি বলেন, ‘আগের মতো সহজ নেই কাজ। মাটির দাম বেড়েছে, রং-তুলির খরচ বেড়েছে, শ্রমিকও পাওয়া যায় না। তবুও সরস্বতী পূজার কথা ভেবে সব কষ্ট ভুলে কাজ করি।’

সরস্বতী পূজা মূলত শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক হলেও এর প্রস্তুতির বড় একটি দায়িত্ব এই মৃৎশিল্পীদের কাঁধেই। আগামী ২৩ জানুয়ারি বিদ্যার দেবীর আরাধনা হবে। সেই উৎসবের নেপথ্যের কারিগররা এখনো আলো-হাওয়া ভুলে মাটির সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

এদিকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা উদযাপন কমিটির সদস্যরা জানাচ্ছেন, প্রতিমা স্থাপন, মণ্ডপ সাজানো ও নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই, খাতা আর আশীর্বাদের প্রত্যাশা—সব মিলিয়ে আনন্দের অপেক্ষা।

মৃৎশিল্পীদের কর্মশালায় সন্ধ্যা নামলেও আলো জ্বলে থাকে। প্রতিমার চোখে ধীরে ধীরে প্রাণ ফিরে আসে, রঙে রঙে ফুটে ওঠে বিদ্যার দেবীর স্নিগ্ধ রূপ। হয়তো পূজার দিন কেউ আর খোঁজ নেবে না তাদের। তবুও মাটির মানুষগুলো জানেন—এই মাটির হাত ধরেই আসে জ্ঞান, আসে উৎসব, আসে আনন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০