বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২২ জানুয়ারি ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ইউনিয়নে ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও মিছিল

 

শ্যামনগর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিনেই সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ইউনিয়নে ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও মিছিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল থেকে বিএনপির প্রার্থী মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এসব মিছিল অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা গ্রাম ও বাজারকেন্দ্রিক সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের বার্তা তুলে ধরেন। এ সময় ড. মোঃ মনিরুজ্জামান বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের প্রত্যাশা ও মতামত জানার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।

ইউনিয়নভিত্তিক কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দলীয় স্লোগানে মুখরিত মিছিলগুলোতে নির্বাচনী আমেজ আরও স্পষ্ট হয়ে ওঠে।

এদিকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারণার ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার শ্যামনগর উপজেলা সদরে বৃহৎ আকারে একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মতে, প্রচারণার প্রথম দিনেই ইউনিয়ন পর্যায়ে বিএনপির সক্রিয়তা সাতক্ষীরা-৪ আসনে নির্বাচনী প্রতিযোগিতাকে আরও গতিশীল করে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১০

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

১১

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

১২

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

১৩

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১৪

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১৫

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১৬

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৭

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৮

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705