বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবনে এতবড় ভূমিকম্প দেখেনি তারা

 

ডেস্ক রিপোর্ট: শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে সংঘটিত ভূমিকম্পে সাতক্ষীরায় বহু ভবনে ফাটল ধরার পাশাপাশি অনেক কাঁচা ঘরবাড়ি ধ্বসে পড়েছে। এতে আতংকগ্রস্ত হয়ে পড়েছে মানুষ। তারা বলছেন, গত কয়েক দশকে এমন ভূমিকম্প অনুভব করেননি তারা।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪।

সংস্থাটির বরাতে সাতক্ষীরা জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে।

আশাশুনির আনুলিয়ার চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, দুপুরে জুম্মার নামাজে সময় হঠাৎ সবকিছু কেপে ওঠে। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। গত কয়েক দশকে এমন ভূমিকম্প আমরা অনুভূব করিনি।

তালার ইসলামকাটি থেকে আজিজুর রহমান বলেন, দুপুরে যখন সবাই জুম্মার নামাজে ব্যস্ত, অনেকেই কাজ করছিলেন ক্ষেতে খামারে। ঠিক তখনই সবকিছু কেপে ওঠে। নামাজরত মানুষ দৌড়ে মসজিদের বাইরে চলে আসে। আমার এই ৪০ বছরের জীবনে আমি সাতক্ষীরায় এমন ভূমিকম্প দেখেনি।

এদিকে, আমাদের কয়রা প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠে সুন্দরবন সংলগ্ন কয়রা।

আতঙ্কে ঘরবাড়ি ও দোকানপাট ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন মানুষ। তাদের অনেকেই জানান, বেশ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন। শুক্রবার জুম্মা নামাজের সময় কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে পুরো কয়রাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও অনেক জায়গার মসজিদ ও কিছু পাকা ঘড়বাড়িতে ফাটল দেখা গেছে। মসজিদে নামাজ পড়ার সময় ভূমিকম্পটি অনুভূত হওয়ায় মুসুল্লিদের মাঝে ব্যাপক আতংক দেখা দেয়।

৫নং কয়রা গ্রামের বাসিন্দা আবুল ইসলাম শেখ বলেন, তার জীবনে এতবড় ভূমিকম্প কখনও দেখেনি। সাতহালিয়া গ্রামের বায়োজিদ হোসেন বলেন, আজকের ভূমিকম্পে তার গ্রামের সাতহালিয়া হাফিজিয়া জামে মসজিদের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

কয়রার বয়োবৃদ্ধ মাওলানা নাসির উদ্দীন বলেন, মসজিদে নামাজ পড়ার সময় ভূমিকম্পটি অনুভূত হয়। পুরো মসজিদজুড়ে কম্পনের পর কম্পন সৃষ্টি হয়। এসময় সকল মুসুল্লি দিকবিদিক হয়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!