বাংলাদেশ, রবিবার, ১৭ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুমধামে বিয়ে হলো দুই সামাজিক প্রতিবন্ধীর

ডেস্ক রিপোর্ট: একজন ছোটবেলা থেকেই, অন্যজনের ৫ বছর আগে ঠাঁই হয় বরিশালের সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে। সেখানেই আয়োজন করা হলো তাদের বিয়ের। জাঁকজমকপূর্ণ বিয়েতে অতিথিও ছিলেন ৩০০ জন।

শনিবার (২৪ জুন) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের দুই নিবাসী তামান্না ও রহিমার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আর এ বিয়েকে কেন্দ্র করে সপ্তাহখানেক সময় ধরে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে চলছে উৎসবের আমেজ।

এখানকার নিবাসীরা জানান, এ নিয়ে পরপর তিনবার দুইজন করে ৬ নিবাসীর বিয়ের অনুষ্ঠান একত্রে করছে কর্তৃপক্ষ। আর আয়োজনগুলোতে কোনো কমতি না রেখে অনেক ধুমধামভাবে করা হয়। কারও বোঝার উপায় থাকে না যে পরিবার থেকে বিচ্ছিন্ন কোনো তরুণীর বিয়ে হচ্ছে।

পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বে থাকা জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জাগো নিউজকে বলেন, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এই ১৭-১৮তম বিয়ের অনুষ্ঠান একসঙ্গে অনুষ্ঠিত হলো। যেখানে বর ও কনেপক্ষ মিলিয়ে ৩০০ অতিথির খাবারের আয়োজনও করা হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী রহিমার সঙ্গে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর জাগুয়া এলাকার বাসিন্দা দিনমজুর রাসেলের বিয়ে হয়েছে। আর তামান্নার সঙ্গে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি এলাকার বাসিন্দা মুদি দোকানি ফরিদ হোসেনের বিয়ে হয়েছে।

তিনি বলেন, রহিমা ১০-১২ বছর ধরে এখানে রয়েছে। সে পিরোজপুর থেকে এলেও তার পরিবারের কারো সন্ধান আমাদের কাছে নেই। অপরদিকে তামান্না ৫ বছর ধরে এখানে রয়েছে। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটে।

সমাজের ৮-১০টি বিয়ের মতো আগে উভয় পক্ষে দেখাদেখি ও কথাবার্তা সম্পন্ন হয়েই বিয়েতে মত দেওয়ার কথা জানিয়েছেন সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের তামান্না।

তিনি বলেন, আগেই পাত্র ও তার পরিবারের সঙ্গে আমাদের স্যারেরা কথা বলেছেন, আমিও কথা বলেছি। উভয়ের মতে এ বিয়ে হচ্ছে। আমার মা ফরিদা বেগমও এসেছেন।

এদিকে রহিমার কেউ না থাকায় তার পাশে পুনর্বাসন কেন্দ্রের নিবাসী, শিক্ষক, কর্মকর্তা সবাই রয়েছেন।

তাদের অংশগ্রহণে বেশ উচ্ছ্বসিত রহিমা বলেন, স্যারেরা বিয়েতে কোনো কমতি রাখেননি। বিয়ের পোশাক কেনা, পুনর্বাসন কেন্দ্র সাজানো ও গান-বাজনার মধ্য দিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে এখন বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের শুধু অনুষ্ঠান করে বিয়েই দিচ্ছে না, সঙ্গে অনেকে উপহারও দেবেন।

বিয়েতে উপহার হিসেবে সেলাই মেশিন, লেপ-তোষক ও প্রতেক্যেকে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে বলে জানান প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।

তিনি বলেন, বিয়েতে লেপ-তোষকসহ সাংসারিক কাজে প্রয়োজনীয় কিছু সামগ্রী দেওয়া হচ্ছে। যেটি সব মেয়েদের বিয়েতে বাবারা দিয়ে থাকেন। আর ওরা দুজনই সেলাইয়ের কাজ জানে, তাই সেলাই মেশিন দেওয়া হচ্ছে। এছাড়া নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রত্যেক দম্পতিকে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

তামান্নার বর ফরিদ হোসেন ও রহিমার বর রাসেল হোসেন জানান, তারা উভয়ই আগে এখানকার একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে এসে তাদের পাত্রী পছন্দ হলে বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর কথাবার্তা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করেন।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিয়ের আয়োজনে আমরা সবাই খুশি। শুধু বিয়ে দিয়েই দায় এড়াতে চাই না। আমাদের মেয়েরা যাতে ভালো থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা ভবিষ্যতে তাদের খোঁজখবর রাখবো। যেমনটা আমার মেয়ের বেলায় রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রশ্নে ওয়াশিংটনের বিপক্ষে বেইজিংকে সমর্থন মস্কোর

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জেনে নিই কিডনির ক্ষতিকর কিছু অভ্যাস

দেশে উচ্চ রক্তচাপের নীরব মহামারি, অকালে ঝরছে শত শত প্রাণ

থালাপতি বিজয়ের শেষ সিনেমা ফাঁস কাণ্ডে গ্রেপ্তার তিন

দুর্গন্ধ দূর করবে যেসব ঘরোয়া উপায়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

বিসিবি নির্বাচন ৭ জুন

লিটনের সেঞ্চুরিতে স্বস্তিতে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

১০

সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা

১১

বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন বিষয়ে মানববন্ধনের অভিযোগ

১২

ভিসা জটিলতায় যাত্রী শূন্য বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল

১৩

জামায়াতের যুব বিভাগের শিক্ষা শিবির

১৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৫

কয়রা সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

১৬

আশাশুনির ২০ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

১৭

শ্যামনগরে এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

১৮

ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান

১৯

কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় মতবিনিময়

২০
error: Content is protected !!