বাংলাদেশ, শুক্রবার, ২৯ মে ২০২৬
১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মে ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ঈদ আনন্দে বিশ্বকাপ উন্মাদনা

মেহেদী হাসান শিমুল: ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত এবং উপভোগ্য করে তুলতে ও বিশ্বকাপ উন্মাদনায় সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ।

শুক্রবার (২৯ মে) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার কোমরপুর ফুটবল মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কোমরপুর যুব সংঘ আয়োজিত এই ম্যাচে খেলোয়াড়রা ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে খেলতে নামেন।

আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন কোমরপুর গ্রামের কৃতিসন্তান নিউরো সার্জন ডা. হাসানুজ্জামান। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন কোমরপুর গ্রামের
কৃতিসন্তান লেফটেন্যান্ট কর্নেল হাফিজ আল আসাদ চঞ্চল।

অন্যদিকে, ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন কোমরপুর যুব সংঘের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী ব্যাংক নাভারন শাখার সিনিয়র অফিসার জিল্লুর রহমান।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা সমর্থক দল একটি গোল করে ১-০ ব্যবধানে জয়লাভ করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আনিস ও ফরহাদ।

কোমরপুর যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে অতিথি হিসেবে এই ম্যাচ উপভোগ করেন আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম ফাহিম, শিক্ষক আব্দুস সালাম, জাহাঙ্গীর কবির, ধুলিহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম, এসআই জাকির হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ঈদ আনন্দে বিশ্বকাপ উন্মাদনা

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল

জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

মুক্তির পরদিনই ‘রকস্টার’-এর শো দ্বিগুণ করল স্টার সিনেপ্লেক্স

সাতক্ষীরায় প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের ঈদ পুনর্মিলনী

বিক্রি না হওয়ায় নদীর পাড়ে স্তুপাকারে ফেলে রাখা হয়েছে চামড়া

ইউক্রেন যুদ্ধ অবিলম্বে শেষ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়ের শঙ্কা

১০

চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১১

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

১২

জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ

১৩

শিগগিরই নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে মুসলিম বিশ্ব: এরদোয়ান

১৪

কোরবানির পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন, ১৫ ঘণ্টায় আহত ১৬৮

১৫

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

১৬

ঈদ উৎসবের চেয়েও দেশের জার্সি বড়: জিকো

১৭

একদিনে হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

১৮

তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ-দ্বীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১৯

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
error: Content is protected !!