বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৯ মে ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। প্রত্যাশিতভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে এটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ।

পাশাপাশি ২০২২ সালে কাতারে ট্রফি জয়ী দল থেকে এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ ১৭ জন খেলোয়াড় এই দলে ফিরেছেন।

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জেতা মূল দলের খেলোয়াড়দের রেখে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। গুঞ্জন শোনা গেলেও অবসর নেওয়া অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফেরানো হয়নি। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান গত ফাইনালের গোলদাতা।

মিডফিল্ডার জিওভানি লো সেলসো গত বিশ্বকাপে খেলতে পারেননি ইনজুরির কারণে। ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলার সুযোগ তার সামনে। ২০১৮ সালে রাশিয়ায় দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি এই মিডফিল্ডারের।

দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছেন, যারা আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের হাল ধরবেন। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ ও জিউলিয়ানো সিমিওনের সঙ্গে ফরোয়ার্ড জোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।

স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট, ২০২২ সালের শিরোপা জয়ী স্কোয়াডের লেফট ব্যাক মার্কোস আকুনা ফিটনেস শঙ্কায় জায়গা ধরে রাখতে পারেননি। সম্প্রতি দারুণ সম্ভাবনা দেখানো রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথ ডিফেন্ডার মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলা মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া ডাক পাননি।

আর্জেন্টিনা তাদের ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। পরের দুটি ম্যাচ জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে।

আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো;

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা;

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ;

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

২

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৪

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৫

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৬

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৭

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৮

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৯

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১০

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১১

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১২

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৩

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৪

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১৫

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১৬

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৭

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৮

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৯

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

২০