বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ মে ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিগগিরই নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে মুসলিম বিশ্ব: এরদোয়ান

ডেস্ক রিপোর্ট: গাজায় ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান। তিনি বলেন, মুসলিম বিশ্ব শিগগিরই তাকে উচিত শিক্ষা দেবে। ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

নিজ শহর রিজেতে দেওয়া ওই ভাষণে এরদোয়ান মুসলিম ঐক্যের আহ্বান জানান এবং ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর কথা বলেন।

তিনি বলেন, “ফিলিস্তিনের গাজায় যা ঘটছে, তা আমাদের এই ঈদে বিশেষ অবস্থান নিতে বাধ্য করছে। ইনশাআল্লাহ, এই স্বৈরাচারী নেতানিয়াহু খুব শিগগিরই বিশ্বের মুসলমানদের কাছ থেকে তার প্রাপ্য শিক্ষা পাবে।”

এই মন্তব্য আসে এমন এক সময়, যখন ইসরায়েল গাজামুখী একটি ত্রাণবাহী নৌবহরের শতাধিক কর্মীকে আটক করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। নৌবহরটি তুরস্ক থেকে মানবিক সহায়তা ও ফিলিস্তিনপন্থী কর্মীদের নিয়ে যাত্রা করেছিল, যার উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলের অবরোধের প্রতিবাদ করা।

এরদোয়ান ওই অভিযানে ইসরায়েলের পদক্ষেপকে “জলদস্যুতা ও দস্যুবৃত্তি” বলে আখ্যা দেন।

আঙ্কারা দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা, কূটনৈতিক তৎপরতা, যুদ্ধবিরতির উদ্যোগ এবং আইনি পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে আসছে।

২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরদোয়ান ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কড়া সমালোচক। তিনি একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে “গণহত্যা” ও “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের” অভিযোগ তুলেছেন এবং কিছু ক্ষেত্রে ইসরায়েলি সরকারকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন।

সূত্র: আরটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!