বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামের কার্বি আংলং জেলায় গত রাতে একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) দুই পাইলট নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ভারতীয় বিমান বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবাহিনী জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।

আইএএফ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ‘আইএএফের সব সদস্য গভীর শোক প্রকাশ করছে এবং এই দুঃখের সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে থাকছে।

সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। এটি যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায়। পরে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা জানান, রাশিয়ার তৈরি এই বিমানের সঙ্গে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সুখোই সু–৩০ এমকেআই একটি দুই আসনের, বহুমুখী ও দীর্ঘপাল্লার যুদ্ধবিমান, যা রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখোই তৈরি করেছে।

বর্তমানে ভারতীয় রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে এই বিমান তৈরি হচ্ছে।

ভারতীয় বিমানবাহিনীর বহরে বর্তমানে ২৬০টিরও বেশি সু–৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!