বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মার্চ ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোর জেলা মডেল মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

কেশবপুর (যশোর) প্রতিনিধি: ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতার অংশ হিসেবে যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এ সময় মসজিদের নামাজের স্থান, বারান্দা, অজুখানা, সিঁড়ি, ছাদ, আশপাশের প্রাঙ্গণ ও পার্কিং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি মসজিদের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, ইসলামে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই মসজিদকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা শুধু কর্তৃপক্ষের নয়, মুসল্লি ও সাধারণ মানুষেরও দায়িত্ব।

ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাসেম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু একদিনের কর্মসূচি নয়, ধারাবাহিকভাবে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয় এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সচেতনতারও কেন্দ্র। তাই মসজিদের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মঈনুদ্দিন বলেন, ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এ কথা আমরা সবাই জানি। তাই শুধু মসজিদ নয়, নিজের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশও পরিষ্কার রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে ঝাড়– ও পরিচ্ছন্নতার বিভিন্ন সরঞ্জাম নিয়ে মসজিদের বিভিন্ন অংশ পরিষ্কার করেন। অনেকেই মসজিদের আঙিনায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও গাছপালার পরিচর্যা করেন। স্থানীয় মুসল্লিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মসজিদ পরিষ্কার থাকলে নামাজ আদায়েও স্বস্তি পাওয়া যায়। পাশাপাশি এটি সমাজে পরিচ্ছন্নতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১০

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১১

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১২

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৩

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১৪

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১৫

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১৭

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১৮

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৯

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

২০
error: Content is protected !!