বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মার্চ ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ‘নানাভাই বাহিনী’ পরিচয়ে ৩ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

 

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে মাছ ধরার সময় ‘নানাভাই বাহিনী’ পরিচয়ে একদল সশস্ত্র বনদস্যু তিন জেলেকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

অপহৃত তিন জেলের মধ্যে একজনের নাম রাসেল হোসেন (২২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তবে, অপহৃত বাকী দুই জেলের নাম জানা যায়নি।

এ ঘটনায় অপহৃত জেলে পরিবারে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জানা যায়, শনিবার (২৮ মার্চ) বিকেলে সুন্দরবনের কালাগাছিয়া অফিস সংলগ্ন বাদুরঝুলি খাল এলাকা থেকে রাসেল হোসেনকে অপহরণ করা হয়। একই সময় ওই এলাকা থেকে আরও দুই জেলেকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন লোকালয়ে ফিরে আসা জেলেরা।

পরে রোববার দুপুরে অপহৃত ওইসব জেলে পরিবারের কাছে মোবাইল ফোনে জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

অপহৃত জেলেদের সহকর্মীদের অভিযোগ, ঘটনার পরপরই দস্যুরা জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় অপহৃতদের পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাদের জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় জেলেরা জানান, সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে প্রায়ই দস্যুদের কবলে পড়ছে জেলেরা। অপহরণ ও মুক্তিপণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বনে যেতে ভয় পাচ্ছেন অনেকে।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান জানান, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বন বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে টহল জোরদার করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!