বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৪ এপ্রিল ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‌’২০২৩ সালে যার কাছ থেকে জমি লিখে নিয়েছিলেন, এখন তাকেই ভারতীয় ট্যাগ দিয়ে মিথ্যা মামলা’

ডেস্ক রিপোর্ট: ২০২৩ সালে যার কাছ থেকে নিজেই জমি লিখে নিয়েছিলেন এখন তাকেই ভারতীয় নাগরিক ট্যাগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ এবং তার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী ভূমিদস্যু ও সন্ত্রাসী সিন্ডিকেটের বিরুদ্ধে।

একই ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে মারধরেরও শিকার হয়েছেন এনটিভি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির নাম মোকসুদার রশিদ, পিতা মোমেনার রশিদ। তিনি খুলনা জেলার সোনাডাঙ্গা থানার অন্তর্গত পশ্চিম বানিয়াখামার গ্রামের স্থায়ী বাসিন্দা এবং জন্মসূত্রে বাংলাদেশের বৈধ নাগরিক। তার বৈধ জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট এবং টিআইএন (TIN) থাকা সত্ত্বেও তাকে ‘ভারতীয় নাগরিক’ আখ্যা দিয়ে দীর্ঘদিন হয়রানি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ২০১৭ সালে একটি চক্র জোরপূর্বক সাতক্ষীরা সদরের ভোমরা লক্ষীদাড়ী মৌজায় অবস্থিত তার পৈতৃক ৩১ শতক জমি দখল করে নেয় এবং তাকে এলাকা ছাড়তে বাধ্য করে। জীবন বাঁচাতে তিনি ভারতে আশ্রয় নেন।

পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াই শেষে জমি বিক্রির উদ্দেশ্যে গত সোমবার (৩০ মার্চ) সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে গেলে ওই সিন্ডিকেটের সদস্যরা তাকে এবং পাওয়ার গ্রহিতা সাংবাদিক জিন্নাহকে মারধর করে এবং উল্টো তার বিরুদ্ধে ভারতীয় নাগরিক ট্যাগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়। আরও অভিযোগ রয়েছে, তিনি ২০২৩ সালে একই ব্যক্তি ভূমিদস্যু রহমত গং এর কাছে নামমাত্র মূল্যে ৮৪ শতক জমি (দলিল নং-৫৩৩৯/২৩) বিক্রি করতে বাধ্য হন, যেখানে তাকে বাংলাদেশি নাগরিক হিসেবেই উল্লেখ করা হয়েছিল। অথচ বর্তমানে তাকেই ‘ভারতীয়’ বলে ট্যাগ দেওয়া হচ্ছে।

অভিযোগ উঠেছে, পরবর্তীতে এক বিএনপি নেতার নির্দেশে সাংবাদিক জিন্নাহ ও পাওয়ার দাতা মোকসুদারের নামে নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ বিষয়ে সাংবাদিক জিন্নাহর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি মূল মালিকের কাছ থেকে দলিল রেজিস্ট্রি করতে সদর সাব রেজিস্ট্রি অফিসে গেলে ভূমিদস্যু সিন্ডিকেট দলের হোতা মাহাবুব উল্লাহ, মামুন, গোল্ড টুটুলসহ ২০/২৫ জন সন্ত্রাসী রেজিস্ট্রি অফিসের এজলাসে দেশীয় অস্ত্রসহ আমার উপর হামলা করে গুরতর জখম করে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় এবং আমার জমিদাতাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধর করে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। তারা দলিল সম্পাদনের জন্য ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে তারা দাতা মোকসুদারকে ভারতীয় নাগরিক ট্যাগিং করে মামলা দিয়ে কারাগারে পাঠায়। এ বিষয়ে আমি সদর থানার একটি মামলা (সাতক্ষীরা দায়ের করেছি। সম্পূর্ণ ঘটনাটি রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ভূমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনা আইনের শাসন ও মানবাধিকারের জন্য বড় হুমকি, যা দ্রুত সমাধান প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১০

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১১

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১২

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৩

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৪

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৫

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৬

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

১৮

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

১৯

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

২০
error: Content is protected !!