বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‌নিখোঁজ মৌয়াল আকবরের স্ত্রীর আহাজারি ‌’ওর বাপ কেন আইসলো না’

oplus_0

 

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ও কাশিমাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম বিল গোদাড়া। লোনা পানি আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই জনপদের একটি বাড়িতে এখন শুধুই কান্নার শব্দ। গত ৬ এপ্রিল সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন প্রবীণ মৌয়াল আকবর মোল্যা। ১০ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান না মেলায় পরিবারটি এখন দিশেহারা।

সেদিন ঝড়ের কবলে পড়েছিলেন আটজন মৌয়াল। তাদের মধ্যে ৯ এপ্রিল চারজন ও গত মঙ্গলবার আরও তিনজন ফিরে এলেও ফেরেননি দলের সবচেয়ে প্রবীণ সদস্য আকবর মোল্যা।

তার বাড়িতে গিয়ে দেখা যায় স্ত্রী মঞ্জিলা বেগম উঠানে চুপচাপ বসে আছেন।

সংবাদকর্মীদের দেখে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ওর বাপ কেন আইসলো না? ওনারা কি ধুড়ে (খুঁজে) পাওয়া যাবে? আপনারা ওগা (ওদের) বাপের একটু খুঁজে দেন।’

স্মৃতিচারণ করে মঞ্জিলা বেগম বলেন, ‘আমাগা (আমাদের) ওরা বাপবেটা মিলে আটজন জঙ্গলে গেল মধু কাট্টি (কাটতে)। ঝড়ে বড় নদীতে সগগুলির (সবাইকে) ভাসাই নে (ভাসিয়ে নিয়ে) গেল। সাবালডা (ছেলেটা) বাড়ি আইছে (এসেছে)। কিন্তু ওর বাপ কেন আইসলো (এল) না?’

বাবার জন্য আজাহারি করছেন মেয়ে কোহিনুর বেগমও। তিনি বলেন, ‘আব্বা ওই দিন ঝড়ে ভ্যাসে গে (ভেসে গিয়ে), কনে (কোথায়) আছে কেউ জানে না। আল্লাহর ওয়াস্তে আপনারা একটু চেষ্টা করেন আমাগো (আমাদের) আব্বার একটু বাঁচান।’

মাদ্রাসা পড়ুয়া ছোট ছেলে মশিউর রহমানকে দেখা গেল মায়ের কোলে মুখ লুকিয়ে নীরবে কাঁদছে।

পরিবারের সদস্যরা জানান, পেটের দায়ে বৃদ্ধ বয়সেও বনে গিয়েছিলেন আকবর মোল্যা।

দুর্ঘটনার সময় বাবার সঙ্গেই ছিলেন বড় ছেলে সবুর মোল্যা। তিনি জানান, ঝড়ের মধ্যে বাবা বলেছিলেন তার শরীর আর কুলিয়ে উঠছে না। এরপর একটি বড় ঢেউ তাদের বিচ্ছিন্ন করে দেয়। সবুর জ্ঞান ফিরে পেলেও বাবার খোঁজ পাননি। সবুর বলেন, ‘আব্বাকে ছাড়া বাড়ি ফেরা খুব কষ্টের। বনজুড়ে এখনো সন্ধান চালাচ্ছি।’ এদিকে নিখোঁজ মৌয়ালকে উদ্ধারে তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বন বিভাগ জানায়, ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে আটজন মৌয়াল সুন্দরবনে গিয়েছিলেন। ৬ এপ্রিল রাতে রায়মঙ্গল নদীর কাছিকাটা এলাকায় তারা ঝড়ের মুখে পড়েন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, নিখোঁজ আকবর মোল্যাকে উদ্ধারে বন বিভাগের একাধিক টিম কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০