বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

 

ন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার আবারও মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের প্রতিনিধিদল রোববারই ইসলামাবাদে পৌঁছাতে পারেন। এরই মধ্যে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে, যাতে দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে বসানো যায়।

এর আগে টানা সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই সুযোগেই মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় হয় পাকিস্তান।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিভিন্ন দেশে কূটনৈতিক সফর করেন, আর সেনাপ্রধান আসিম মুনির ইরানে গিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক করেন।
যদিও এসব কূটনৈতিক তৎপরতার আনুষ্ঠানিক ফল এখনো জানানো হয়নি, তবে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী রাজধানীতে মোতায়েন করা হচ্ছে। আগের দফার বৈঠকের সময়ও ১০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি হলে তিনি নিজেও ইসলামাবাদ সফর করতে পারেন। তার দাবি, আলোচনার অনেক বিষয়েই ইতোমধ্যে অগ্রগতি হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকটি ছিল ১৯৭৯ সালের ইরানের ইসলামী বিপ্লব-এর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। প্রায় ২১ ঘণ্টার বৈঠক হলেও তখন কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে তারা গণমাধ্যমকে যাচাই ছাড়া খবর প্রকাশ না করার আহ্বান জানিয়েছে।

সব মিলিয়ে, সম্ভাব্য এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক তৎপরতা ও আশার সঞ্চার হয়েছে।

সূত্র: সিএনএন, এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!