বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বেপরোয়া আলিফ বাহিনী, ২০ জেলে-মৌয়ালকে অপহরণ

সুলতান শাহাজান, শ্যামনগর: গত দুই দিনে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ-কাঁকড়া শিকার এবং মধু আহরণের সময় অন্তত ২০ জনকে অপহরণ করার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৬ জনের পরিচয় জানা গেছে। এ ঘটনায় সুন্দরবননির্ভর বনজীবীদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

মঙ্গলবার (৫ মে) বিকালে গহীন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরে আসা অপহৃত জেলেদের সহযোগীরা এ তথ্য জানান।

অপহৃত বনজীবীদের সহযোগী ইমরান হোসেন, আকবর হোসেন ও আব্দুল্লাহসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার (৪ মে) সকাল থেকে মঙ্গলবার (৫ মে) দুপুর পর্যন্ত সুন্দরবনের অভ্যন্তরীণ চুনকুড়ি নদীর গোয়ালবুনিয়া দুনের মুখ, ধানো খালীর খাল, মামুন্দো নদীর মাইটভাঙা খাল ও মালঞ্চ নদীর চালতেবাড়ি খালে মাছ-কাঁকড়া শিকার ও মধু আহরণের সময় সশস্ত্র বনদস্যুরা ‘আলিম ওরফে আলিফ বাহিনী’ ও ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে প্রতিটি নৌকা থেকে একজন করে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি এলাকার মোস্তফা কামালের ছেলে আল-মামুন (১৬), খালেক মোল্লার ছেলে মনিরুল মোল্লা (২৬), গণেশ মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল (২৫), সুবল মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (৪৭), মৃত আব্দুল হাই-এর ছেলে রবিউল ইসলাম বাবু (৩৫), হামিদ উল্লাহর ছেলে রবিউল ইসলাম (২৪), দাউদ গাজীর ছেলে শুকুর আলী গাজী (৩২), হুমায়ুন (২৭), ঈশ্বরীপুর ইউনিয়নের ধমঘাট হেতালখালি এলাকার কাওসার গাজীর ছেলে আব্দুল সালাম (৪৫), আবু কাওসারের ছেলে আবুল কালাম (৪৭), রমজাননগর ইউনিয়নের বড় ভেটখালী এলাকার ফরহাদ গাজীর ছেলে শাহাজান গাজী (৫০) ও সিরাজ গাজী (৪০), জুলফিকার মোড়লের ছেলে আবুল বাসার বাবু (৩৭), ছোট ভেটখালী এলাকার আলমগীর হোসেনের ছেলে আল-আমিন (৩৫), ইব্রাহিম গাজী (৫৫) এবং হরিনগর এলাকার মুরশিদ আলম (৩৫)। এছাড়াও অপহৃত অন্য বনজীবীদের নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেননি সহযোগীরা।

অভিযোগ রয়েছে, অপহরণের পরপরই দস্যুরা কয়েকজনের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে। এদের ইব্রাহিমের জন্য ৩০ হাজার টাকা, মুরশিদের জন্য ১ লাখ টাকা এবং আব্দুল সালামের জন্য ২৫ হাজার টাকা দাবি করা হয়েছে।

ভুক্তভোগীদের কয়েকজনের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একই বাহিনীর বিরুদ্ধে এর আগেও সুন্দরবনে অপহরণ, মুক্তিপণ ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। তাদের দাবি, প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাবে দস্যুরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে এবং সুযোগ পেলেই জেলে-মৌয়ালদের টার্গেট করছে।

স্থানীয় জেলে, মৌয়াল ও বনজীবীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি আগের তুলনায় আরও ভয়াবহ রূপ নিয়েছে। এখন দস্যুরা শুধু মানুষ অপহরণেই সীমাবদ্ধ নেই তারা বনজ সম্পদ লুটপাট এবং বন্যপ্রাণী শিকারের মতো অপরাধেও জড়িত বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, কয়েকজন বনজীবী অপহরণের খবর আমরা শুনেছি। তবে অপহৃতদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের পরিবার বা সহযোগীরা বিস্তারিত তথ্য দিতে অনীহা দেখাচ্ছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ধরনের ঘটনায় অনেক সময় জেলেরা নিজেরাই আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!