বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাচার হওয়া দুই নারীকে ফেরত দিলো ভারত

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১৮ মে) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশনের ফেরত নথি সূত্রে জানা গেছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিটের ভিত্তিতে এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), মুম্বাইয়ের ছাড়পত্রের মাধ্যমে ওই দুই নারীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ সময় দুই দেশের বিজিবি, বিএসএফ, পুলিশ ও মানবপাচার প্রতিরোধ সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ফেরত আসা দুই নারী নড়াইল জেলার কালিয়া উপজেলার বনগ্রাম ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চর মহিষাপুর গ্রামে বাসিন্দা।

নথিতে উল্লেখ করা হয়েছে, তারা ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে হরিদাসপুর আইসিপি দিয়ে দেশে ফিরেছেন।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দালালের প্রলোভনে পড়ে অবৈধ সীমান্তপথে ভারতে পাচার হয়েছিলেন। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলে আদালতের নির্দেশে তাদের মুম্বাইয়ের মহারাষ্ট্র শেল্টার হোমে রাখা হয়। পরে দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থা দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, দেশে ফেরত আসা নারীদের ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে মানবাধিকার সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ফেরত আসা দুই নারীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত তাদের সংস্থার হেফাজতেই রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!