বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিনেমাটিক ম্যাচে সেনেগালের স্বপ্নভঙ্গ, শেষ ষোলোয় বেলজিয়াম

নিউজ ডেস্ক: গ্রুপ পর্বে মিশর, ইরান কিংবা নিউজিল্যান্ডের মতো চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে খুব একটা চকমপ্রদ পারফর্ম করতে পারেনি বেলজিয়াম। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে তাদের প্রয়োজন ছিল মাত্র ৫ পয়েন্ট।

অন্যদিকে, ‘গ্রুপ অব ডেথ’ থেকে ফ্রান্স ও নরওয়ের কাছে বড় ব্যবধানে হেরেও সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছিল সেনেগাল। উত্থান-পতনের এই নাটকীয় ম্যাচে এক পর্যায়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল আফ্রিকান পরাশক্তিরাই।কিন্তু শেষ মুহূর্তে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে, অতিরিক্ত সময়ের পেনাল্টি গোলে সেনেগালকে বিদায় করে বিশ্বকাপের শেষ ১৬-তে জায়গা করে নিল বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র অথবা বসনিয়া।

ম্যাচটি শুরুর আগেই ফুটবলপ্রেমীদের জানা ছিল, এটি হতে যাচ্ছে দুই দলের একঝাঁক মহাতারকার বিশ্বকাপকে বিদায় জানানোর মঞ্চ। একদিকে ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করে তৃতীয় হওয়া বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’।

যার নেতৃত্বে আছেন ৩৫ বছর বয়সী কেভিন ডি ব্রুইনা, ৩৪ বছর বয়সী থিবো কোর্তোয়া এবং ৩৩ বছরের রোমেলু লুকাকু। অন্যদিকে, ৩৪ বছর বয়সী সাদিও মানে, যার হাত ধরে সেনেগাল তাদের প্রথম আফ্রিকান কাপ অব নেশনস জিতেছিল (পরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়)।
বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর কিছুটা স্বস্তি পেয়েছিলেন একটি ভিন্ন কারণে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিয়াটলে, যেখানে বেলজিয়াম দল নিয়মিত অনুশীলন করে এবং সেখানকার আবহাওয়া সাধারণত খুব বেশি গরম নয়। আজ ম্যাচের সময় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও বেলজিয়ানরা শুরু থেকেই বেশ মন্থর গতিতে খেলতে থাকে। এই সুযোগে প্রথমার্ধে একের পর এক বিপজ্জনক আক্রমণ শানায় সেনেগাল।

ইংলিশ ক্লাব লিভারপুলের সাবেক এবং বর্তমানে সৌদি আরবের আল-নাসর তারকা সাদিও মানে বাম প্রান্ত দিয়ে বেলজিয়াম ডিফেন্সকে তটস্থ করে রাখেন। ম্যাচের প্রথম গোলটি আসে তারই এক দুর্দান্ত ক্রস থেকে। মানের ক্রস থেকে ইসমাইলিয়া সার চমৎকার হেড করলেও তা পোস্টে লেগে ফিরে আসে। তবে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা দিয়ারা ফিরতি শটে বল জালে জড়ান। এর আগেও অবশ্য সারের একটি শট কোর্তোয়া ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে পোস্টে লেগে প্রতিহত হয়েছিল।

ম্যাচে ফিরতে মরিয়া কোচ রুডি গার্সিয়া প্রথমার্ধের বিরতিতেই অকার্যকর ডি কেটেলিয়ারের পরিবর্তে মাঠে নামান অভিজ্ঞ রোমেলু লুকাকুকে। তবে বেলজিয়াম গুছিয়ে ওঠার আগেই দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সেনেগাল। ডিফেন্ডার নিয়াকাতে নিজের রক্ষণভাগ থেকে এক লম্বা পাস বাড়ান। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে কোর্তোয়াকে পরাস্ত করেন সার।

২-০ গোলে পিছিয়ে পড়ে যখন বেলজিয়ামের বিদায় ঘণ্টা বাজছিল, তখন রুডি গার্সিয়া জুয়া খেলেন। মাঠ থেকে তুলে নেন দলের দুই প্রধান তারকা ডি ব্রুইনা এবং জেরেমি ডোকুকে। বেলজিয়াম অলআউট আক্রমণে গেলেও সেনেগালের জমাট রক্ষণ ভাঙা অসম্ভব মনে হচ্ছিল। দলের ভেতরের হতাশা এতটাই স্পষ্ট ছিল যে, কুলিং ব্রেকের সময় ইউরি টিলেমান্স এবং লিয়েন্দ্রো ট্রোসার্ডের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সতীর্থরা এসে তাদের শান্ত করেন।

ম্যাচের শেষভাগে এসে রোমেলু লুকাকু প্রমাণ করলেন কেন তিনি বেলজিয়ামের অন্যতম প্রধান ভরসা। নাপোলির এই স্ট্রাইকার হুট করেই এক গোল করে ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দেন। সেই ধাক্কা সামলে ওঠার আগেই তিন মিনিট পর সেনেগালের গোলরক্ষক দিয়াওয়ের এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে ম্যাচে ২-২ সমতা ফেরান টিলেমান্স। নির্ধারিত সময়ের বাকিটা সময় সেনেগালকে চরম চাপে রাখে বেলজিয়াম।

অতিরিক্ত সময়েও ম্যাচের চিত্র বদলায়নি। ২ গোল হজম করার মানসিক ধাক্কা থেকে সেনেগাল আর বের হতে পারেনি, অন্যদিকে বেলজিয়াম আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ডি-বক্সে ফাউলের শিকার হন টিলেমান্স। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে বেলজিয়ামের নাটকীয় জয় এবং শেষ ১৬-র টিকিট নিশ্চিত করেন এই মিডফিল্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!