বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২১ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা

ডেস্ক রিপোর্ট: ভারতে দিল্লির ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদে ও আন্দোলনের যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের কৃষকরা। পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক ট্র্যাক্টর নিয়ে এ মিছিলে অংশ নেবেন বলে জানা গেছে।

মেডিকেল পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে সিজেপির চলমান আন্দোলনে যোগ দেয়ার এ ঘোষণায় আজ মঙ্গলবার দিল্লির উদ্দেশে ‘দেশ বাঁচাও মোর্চা’ কর্মসূচিতে অংশ নিতে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেবেন পাঞ্জাব কৃষকরা। তারা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় প্রস্তুতি শুরু করেছেন। ট্র্যাক্টরে জাতীয় পতাকা ও কৃষকদের দাবি সম্বলিত ব্যানার লাগানো হচ্ছে। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাড়িতে ফিরবেন না।

কৃষকদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদী সরকারের করা ‘গোপন’ বাণিজ্য চুক্তিতে ভারতীয় কৃষকদের স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এ চুক্তির ফলে সস্তা আমেরিকান কৃষিপণ্য ভারতীয় বাজারে ঢুকে পড়বে এবং দেশীয় কৃষকরা আরও সংকটে পড়বে বলে তাদের আশঙ্কা।

এদিকে, গতকাল সোমবার মেডিকেল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটের অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় নয়াদিল্লি। পুলিশের অনুমতি না থাকার পরও সিজেপির প্রায় ২০ হাজার সমর্থক সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে এই ‘সংসদ চলো’ পদযাত্রার ডাক দিয়েছিল। বিক্ষোভকারীদের ঠেকাতে দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) টিয়ারগ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এ সময় কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

ককরোচ পার্টির এই ভয়াবহ বিক্ষোভের মধ্যে দিল্লিতে নতুন করে পাঞ্জাব কৃষকদের ডাকা আন্দোলন মোদী সরকারকে আরও বিপদে ফেলতে পারে বলে মনে করেন দেশটির রাজনীতিবিদ ও বিশেষজ্ঞ মহল।
সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক

২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার

রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা

যুগপৎ আন্দোলনে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল

ইরানে টানা ১০ দফা মার্কিন হামলা, সৌদির বন্দর অবরোধে হুথির ঘোষণা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১০

দুপুরের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১১

শ্যামনগর উপকূলকে নিরাপদ জনপদে রূপান্তরের প্রত্যয় ড. মনিরুজ্জামানের

১২

কালিগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নারীর মৃত্যু

১৩

চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

১৪

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

১৫

মেসিদের পাশে দি মারিয়া, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত’

১৬

আশাশুনিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

সাইদুর রহমান দিল্লির প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৮

আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৯

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
error: Content is protected !!