বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুলাই ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সার্বিক সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা অংশ গ্রহণ করে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ সহকারী পরিচালক মোঃ মহসীন আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, দুপ্রক সহ সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ১ম আনিশা বুশরা মিম (মাড়িয়ালা হাই স্কুল), ২য় প্রার্থনা গাইন (বদরতলা স্কুল), ৩য় মাশকুর জাহান (কাদাকাটি আরার), ‘খ’ গ্রুপে ১ম কোয়াল গাইন (কাদাকাটি আরার), ২য় মুক্তি সরকার (এইচকেআরএইচ) ও ৩য় স্থান অধিকারী নিশাত তাছমিম (আশাশুনি সরকারি হাই স্কুল) এবং বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ও রানার আপ গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় দলকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

শ্রেষ্ঠ বিতার্কিক (বক্তা) নির্বাচিত হয়েছেন গুনাকরকাটি স্কুলের দলনেতা জান্নাতুল মাওয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০