বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের কারণে হরমুজ প্রণালির কাছে টানা ১১৫ দিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’–এর ১৭ নাবিক।

দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে নতুন ক্রুদের কাছে জাহাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর তারা এমিরেটসের একটি ফ্লাইটে মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টা ৪২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে অপেক্ষমাণ স্বজনদের জন্য এই পুনর্মিলন ছিল কয়েক মাসের উৎকণ্ঠার অবসান। হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংঘাতের কারণে ক্ষেপণাস্ত্র হামলা ও সমুদ্রে ভাসমান মাইনের আশঙ্কায় দীর্ঘদিন আটকে ছিলেন তারা।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৯ হাজার টন স্টিল কয়েল সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছে দেওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকলে ৩১ জন বাংলাদেশি নাবিকসহ বাংলার জয়যাত্রা পারস্য উপসাগরে আটকা পড়ে।

সরকার ও বিএসসির কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টা এবং নিবিড় তদারকির পর গত ২৩ জুন জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে। পরে ফুজাইরাহ বন্দরে জ্বালানি নেওয়া ও জাহাজের তলা পরিষ্কারের কাজ সম্পন্ন করা হয়।

এরপর জাহাজটি প্রায় ৩৭ হাজার ৫০০ টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে যায়, যেখানে প্রথমবারের মতো ক্রু পরিবর্তন করা হয়।

ইতোমধ্যে নতুন ১৭ জন নাবিক জাহাজে যোগ দিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে বাংলার জয়যাত্রা আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। এর পরবর্তী গন্তব্য মালয়েশিয়া হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!