বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘লেডি সিংহাম’ রূপে নজর কেড়েছেন দীপিকা

বিনোদন ডেস্ক: পুলিশি অ্যাকশন ঘরানার সিনেমা তৈরিতে নাম করেছেন নির্মাতা রোহিত শেঠি। বলিউডের অনেক সুপারস্টার তার এসব সিনেমায় অভিনয় করেছেন। এবার প্রথম তার এই ঘরানার সিনেমায় নিয়ে আসছেন একজন নারী পুলিশকে।

রোহিতর এবারের সিনেমার ‘সিংহাম আগেন’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। রবিবার নবরাত্রির প্রথম দিনেই ছবিতে দীপিকার ফার্স্ট লুক প্রকাশ করলেন নির্মাতা।

রোহিতের নারী পুলিশের পোশাকি নাম ‘লেডি সিংহাম’। এতে দীপিকার লুকে রয়েছে চমক। তার চরিত্রের নাম শক্তি শেঠি। নির্মাতার পক্ষ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, বিধ্বস্ত এক রাশ মানুষের স্তূপের উপর বসে রয়েছেন দীপিকা। পরনে পুলিশের পোশাক। কপাল থেকে গড়িয়ে পড়ছে রক্ত। কিন্তু মুখে ক্রূর হাসি। সেই অবস্থাতেই অভিনেত্রীর পিস্তলের নল এক অপরাধীর মুখে ঢোকানো রয়েছে।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘শক্তি শেঠিকে চিনে নিন।’ অন্যদিকে রোহিত এ লুক পোস্ট করে লিখেছেন, ‘নারী সীতারও রূপ আবার দুর্গারও রূপ। আমাদের পুলিশ কমিউনিটির সবচেয়ে নিষ্ঠুর এবং নৃশংস অফিসারের সঙ্গে আলাপ করুন। শক্তি শেঠি, আমার লেডি সিংহাম।’

গত বছর ‘সার্কাস’-এর প্রচারকালে রোহিত প্রথম জানান যে, ‘সিংহাম আগেন’ সিনেমায় তিনি মূল পুলিশ চরিত্রে একজন নারীকে রাখবেন। শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোন যে সেই চরিত্রে অভিনয় করবেন, সে ইঙ্গিতও দিয়েছিলেন পরিচালক। তবে দীপিকার চরিত্র নিয়ে নির্মাতা এখনই বিস্তারিত জানাতে চাইছেন না।

সম্প্রতি বলিউডজুড়ে খবর ছড়িয়েছে, এ সিনেমায় সম্ভবত অজয়ের বোনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। সম্প্রতি এ সিনেমার শুটিং শুরু হয়েছে। সিনেমাটি আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেতে পারে বলেও জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১০

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

১১

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

১২

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

১৩

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১৪

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১৫

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১৬

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৭

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৮

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705